০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৬
এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদ ইসলামের রিট খারিজ
দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে এম এ কাইয়ুমের নির্বাচন করতে বাধা নেই।
নাহিদ ইসলামের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী জহিরুল ইসলাম মুসা। রাষ্ট্রপক্ষে ছিলেন দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। কাইয়ুমের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করীম ও রুহুল কুদ্দুস কাজল।
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) রিট করার পর আইনজীবী জহিরুল ইসলাম মূসা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক। হলফনামায় তিনি এ তথ্য গোপন করেছেন। যেটা পরে ডিসক্লোজ হয়েছে।