১৬ নভেম্বর ২০২৬, ২০:৪১
‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’
গানের সুরে শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করে আলোচনায় আসেন সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে কড়া বার্তা দিয়েছেন তিনি।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’
এই স্ট্যাটাসে অবশ্য সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ‘ক্ষমতা আর পাবেন না আপা’ বলায় আসন্ন ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা তোলা পলাতক আওয়ামী লীগ সভাপতিকে উদ্দেশ্য করে বলেছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ন্যান্সির ভক্ত অনুরাগীরা। অনেকেই বলছেন, বিএনপির সমর্থক হিসেবে পরিচিত এই গায়িকা স্ট্যাটাসটি ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনাকে উদ্দেশ করে দিয়েছেন।