আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
দেশে আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং ও উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ঢাকার ফুলবাড়িয়ায় সরকারী কর্মচারি মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
আরও খবর: রাকসুর দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান আম্মারসহ রাবি শিক্ষার্থীদের
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বল প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন দপ্তরের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।