দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন অধ্যাপক রুবীনা ইয়াসমীন
দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর গ্রেড-২ এর বেতনক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই পদোন্নতি দিয়েছে।
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব মুহা. আখতারুজ্জামান এতে সই করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ নভেম্বর ২০২৬ তারিখের স্মারক এবং সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) ২০২৬ সালের ৫২তম সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে এ পদোন্নতি দেওয়া হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীনকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি মুগদা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।