০৪ নভেম্বর ২০২৬, ১৯:০৩
গোপালগঞ্জ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. খন্দকার সোহেল উল্লাহ
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অধ্যাপক ডা. খন্দকার মো. সোহেল উল্লাহকে গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক (সার্জারি) হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডা. সোহেল উল্লাহ বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। উপসচিব মুহা. আখতারুজ্জামান প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নকৃত এই কর্মকর্তা আগামী ১২ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।