৩০ অক্টোবর ২০২৬, ১৭:১১
অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ঢাকা ডেন্টালের অধ্যাপক আবদুর রহিম
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. মো. আবদুর রহিমকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অলটারনেটিভ মেডিসিন বিভাগের পরিচালক পদে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। অধ্যাপক আবদুর রহিম ঢাকা ডেন্টালের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের বিভাগীয় প্রধান।
স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে অধ্যাপক আবদুর রহিমকে আগামী ১ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করতে বলা হয়েছে।