১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০
ঢাবির বিডিএসের সব প্রফের ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের বিভিন্ন প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ঢাবি অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটে নির্ধারিত উপায়ে ফল দেখতে পারছেন।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পেশাগত বিডিএস ফেব্রুয়ারি ও মে-২০২৬ (নতুন ও পুরাতন) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো।