০৭ আগস্ট ২০২৬, ২২:৪৩
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাই লিগ্যাসি রান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন এ আয়োজন করে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টায় ঢাকা মেডিকেল কলেজের ডা. ফজলে রাব্বি হল প্রাঙ্গণ থেকে ৩ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনের যাত্রা শুরু হয়।
আয়োজকরা জানান, জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ম্যারাথনের আয়োজন করা হয়। এতে ঢাকা মেডিকেল কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ম্যারাথনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ততায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।