বিএমইউর ডক্টরস হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আব্দুল আউয়াল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডক্টরস হলের নতুন প্রভোস্ট নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল। একই সঙ্গে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মতিউর রহমান। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিকেলে অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল তাকে প্রভোস্ট নিয়োগের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ একটি অফিস আদেশ ইস্যু হয়েছে।
অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল গত ১২ এপ্রিল অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএমইউ শাখার কমিটিতে রয়েছেন। জানা গেছে, দেশি-বিদেশি বহু জার্নালে তার ১৬টির অধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।