২০ জুন ২০২৬, ১৭:৫২
ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন ডা. বদর উদ্দীন
ময়মনসিংহ মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. বদর উদ্দীনকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৫ জুনের মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।