১৮ জুন ২০২৬, ১৭:৫৪

দিনাজপুর মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর মেডিকেল কলেজ ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন  © টিডিসি সম্পাদিত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আরেক সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এই ব্যবস্থাপনা কমিটির সহসভাপতির দায়িত্ব পেয়েছেন।

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৫ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহসভাপতি নিয়োগসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ প্রজ্ঞাপনে সই করেছেন।