১৬ জুন ২০২৬, ১৪:২৭

বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক

সভাপতি ও সাধারণ সম্পাদক   © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ডা. ইমতিয়াজ ফারুক। মঙ্গলবার (১৬ জুন) সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিপিএসের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিভিন্ন পদে কাউন্সিলররা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. নুরউদ্দিন আহমদ। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. লুতফুল আজিজ।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ডা. সেহরিন ফারহাদ সিদ্দিকা এবং সদস্য (১) পদে নির্বাচিত হয়েছেন ডা. কাজী দীন মোহাম্মদ।

সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ডা. ইমতিয়াজ ফারুক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সদস্য (২) পদে কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় ওই পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।