০৭ জুন ২০২৬, ১৯:১৯
বিএমইউর ১৮৬ পদের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সপ্তাহ ফুরনোর আগেই বাতিল
বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের এক সপ্তাহ ফুরানোর আগেই বিজ্ঞপ্তি বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। আজ রবিবার (৭ জুন) প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুন জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বাতিল করা হলো। তবে কবে নাগাদ পুনরায় এই নিয়োগ নেওয়া হতে পারে, তার কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
১ জুন জারি করা বিজ্ঞপ্তিতে ৩৬টি বিভাগে অধ্যাপক, ২৪টি বিভাগে সহযোগী অধ্যাপক এবং ২৯টি বিভাগে সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে সর্বমোট ১৮৬ পদে আবেদন আহ্বান করা হয়েছিল। আগামী ২১ জুন বেলা আড়াইটার মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে।