১৯ মে ২০২৬, ১৫:৫১

ওসমানী মেডিকেলের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক আহমদ রিয়াদ চৌধুরী

অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী  © সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) উপাধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরীকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

উপসচিব মুহাম্মদ মকবল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়েছে, অধ্যাপক আহমদ রিয়াদ চৌধুরী আগামী ২৪ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

এর আগে গত ১০ মে এক প্রজ্ঞাপনে নিউরোসাার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।