১১ এপ্রিল ২০২৬, ১৬:৪৯
চলতি মাসেই এমবিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
চলতি এপ্রিল মাসেই সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ সেশনের এমবিবিএস-বিডিএস কোর্সের ক্লাস শুরু হচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন।
অধ্যাপক জাকিউল আলম বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরুর ব্যাপারে প্রায় চূড়ান্ত হয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।’
তিনি বলেন, ‘একইসাথে এমবিবিএস ও বিডিএস কোর্সের ক্লাস শুরু করার চিন্তা রয়েছে আমাদের। দ্রুতই সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে জানানো হবে।’