১৬ নভেম্বর ২০২৬, ১৮:১৬
দাখিল পরীক্ষার সনদপত্র বিতরণের সময় জানাল বোর্ড, কোন জেলায় কবে
২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের মূল সনদপত্র আগামী ২২ নভেম্বর থেকে বিতরণ করা হবে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মূল সনদ বিতরণের জন্য সনদপত্রগুলো অত্র বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। ঢাকা অঞ্চলের মূল সনদ অত্র বোর্ডের পরীক্ষা (গোপনীয়) শাখা, ৪র্থ তলা, প্রশাসনিক ভবন হতে এবং অন্যান্য অঞ্চলের মূল সনদ সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় হতে সময়সূচি অনুযায়ী বিতরণ করা হবে।
কোন জেলায় কবে সনদপত্র বিতরণ করা হবে, দেখুন এখানে