১৬ নভেম্বর ২০২৬, ১৩:০৪
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) থেকে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা ফরম পূরণের সময় ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে গত ৪ নভেম্বর প্রকাশিত ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।