দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
চলতি বছরের দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। এতে ১ হাজার ৩৫০জন শিক্ষার্থী তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্য্যে ৬০০ জন মেধাবৃত্তি ও ৭৫০ জন সাধারণ বৃত্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ বৃত্তির ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘মেধাবৃত্তি’ ও ‘সাধারণ বৃত্তির’ ফল প্রকাশ করা হয়েছে। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে।
জানা গেছে, মেধাবৃত্তি প্রাপ্তদের মাসিক ৬০০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক ৩০০ টাকা করে দেয়া হবে। আর মেধাবৃত্তিপ্রাপ্তরা বার্ষিক ১ হাজার ৫০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বার্ষিক ৬০০ টাকা করে পাবেন। বৃত্তির মেয়াদ ২ বছর।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে