০৫ নভেম্বর ২০২৬, ১৪:০০

মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা

পরীক্ষার হল   © সংগৃহীত

২০২৬ সালের ইবতেদায়ি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কেন্দ্র সচিবদের ২৪টি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ৫ম শ্রেণির ইবতেদায়ি ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। এদিন সকাল ১০টা থেকে উভয় পরীক্ষা শুরু হবে। ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার সময় আড়াই ঘণ্টা ও দাখিলের সময় তিন ঘণ্টা। 

ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিন কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরবি (১ম ও ২য় পত্র) পরীক্ষা ১০ ডিসেম্বর, বাংলা ও ইংরেজি পরীক্ষা ১৩ ডিসেম্বর, গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ১৫ ডিসেম্বর।

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর হবে কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা। এরপর ১০ ডিসেম্বর আরবি ১ম পত্র ও আরবি ২য় পত্র, ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।