০৫ নভেম্বর ২০২৬, ১৩:৩২
৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
২০২৬ সালের আলিম পরীক্ষায় শূন্য পাসকৃত ৫৫টি মাদ্রাসার প্রধানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১০ নভেম্বর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের দপ্তরে হাজির হয়ে তাদেরকে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
বুধবার (৪ নভেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের আলিম পরীক্ষায় যে সব মাদ্রাসায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি অর্থাৎ (শূন্য পাশ) সেসব মাদ্রাসা প্রধানকে আগামী ১০ নভেম্বর সকাল ১০টায় লিখিত বক্তব্যসহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
তালিকা দেখুন এখানে