৩১ অক্টোবর ২০২৬, ১৭:০৯

মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ এ শীর্ষে দারুননাজাত

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা  © সংগৃহীত

সারাদেশে আলিম পরীক্ষা-২০২৬ সর্বাধিক জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে রাজধানীর ডেমরার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা। অপরদিকে পাসের হারে দেশসেরা সাফল্যে অর্জন করেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এরমধ্যে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৩০৯ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ। প্রতিষ্ঠানটিতে এবার জিপিএ-৫ পেয়েছেন ৫৯২ জন।

অন্যদিকে, টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় প্রকাশিত ফলাফলে ১ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪০৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৭২ শতাংশ। প্রতিষ্ঠানটিতে এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন।