২০ অক্টোবর ২০২৬, ১৩:৫৮

১৪ দিনের প্রশিক্ষণে অংশ নিতে ডাক পেলেন ৬০ মাদ্রাসা প্রধান, তালিকায় আরও ২০ জন

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের লোগো   © টিডিসি সম্পাদিত

প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা বিষয়ে ১৪ দিনের আবাসিক প্রশিক্ষণে অংশ নিতে ডাক পেয়েছেন ৬০ জন মাদ্রাসা প্রধান। এ প্রশিক্ষণের জন্য মূল তালিকার বাইরে আরও ২০ জনকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) মাদ্রাসা  শিক্ষা অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীনে পরিচালিত এ কর্মসূচিতে ১৭তম ও ২৬তম ব্যাচের জন্য পৃথক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ২৬তম ব্যাচের প্রশিক্ষণ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লায় অনুষ্ঠিত হবে। একই সময়ে ১৭তম ব্যাচের প্রশিক্ষণ হবে বিএমটিটিআই, গাজীপুরে।

দুটি প্রশিক্ষণই আবাসিক পদ্ধতিতে পরিচালিত হবে। তবে ১৭তম ব্যাচের প্রশিক্ষণে ৭ নভেম্বর সরকারি ছুটি থাকায় ওই দিন প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ থাকবে। 

২৬তম ব্যাচের প্রশিক্ষণে ডাক পাওয়াদের তালিকা দেখুন এখানে

১৭তম ব্যাচের প্রশিক্ষণে ডাক পাওয়াদের তালিকা এখানে