একই প্রশ্নে কলেজ-মাদ্রাসার বোর্ড পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ
এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার সাথে মাদ্রাসা শিক্ষাধারার বিষয় কোড সমন্বয় করে নতুন কোড প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার এইচএসসি-এর বিষয় কোডের সঙ্গে মাদ্রাসা শিক্ষাধারার বিষয় কোড সমন্বয় করে আলিম শ্রেণির বিষয় কোডগুলো পুনঃনির্ধারণ করা হয়েছে। আলিম স্তরের বিষয়গুলোর পুরাতন কোড ও নতুন কোড সম্বলিত তালিকা প্রকাশ করা হলো। পুনঃনির্ধারিত নতুন বিষয় কোডগুলো নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আলিম পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে।
এতে আরও বলা হয়, ফলে, আলিম পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থী সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফল প্রস্তুতকরণ, নম্বরপত্র, সনদপত্র এবং পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য সব কার্যক্রমে সংযুক্ত তালিকায় বর্ণিত নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের বিষয় কোডগুলো বহাল থাকবে।
নতুন বিষয় কোড দেখুন এখানে