১৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৪

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠান প্রধানকে জরুরি নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃত্তিপ্রাপ্ত ও ইআইআইএন নম্বরপ্রাপ্ত নন-এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলোর প্রধানকে গুগল ফরমে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে আগামী ২৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত গুগল ফরমে প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে বলা হয়েছে। 

নির্দেশনা অনুযায়ী, নন-এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের লক্ষ্যে ইআইআইএন নম্বরপ্রাপ্ত যেসব প্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছে, সেসব প্রতিষ্ঠানের তথ্য নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে পাঠাতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সুপারদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে তথ্য পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

গুগল ফরমের লিংক দেখুন এখানে