২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২২

দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড   © সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনের ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশনশীট বিতরণের জন্য বোর্ডের ৮টি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। ঢাকা অঞ্চলের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশনশীট বোর্ডের পরীক্ষা (দাখিল) শাখা হতে এবং অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে বোর্ডের আঞ্চলিক কার্যালয় হতে বিতরণ করা হবে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি বোর্ডের আওতাধীন সব মাদ্রাসা অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ/সুপার/ভারপ্রাপ্ত সুপারকে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, উত্তীর্ণ পরীক্ষার্থীদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশনশীট গ্রহণ করার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর মাদ্রাসার প্যাডে
আবেদন করতে হবে। ঢাকা অঞ্চলের মাদ্রাসা প্রধান নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ প্রাধিকারপত্র
দিয়ে একাডেমিকট্রান্সক্রিপ্ট ও টেবুলেশনশীট গ্রহণ করার জন্য অত্র বোর্ডের পরীক্ষা (দাখিল) শাখায় আসতে হবে। মাদ্রাসা প্রধান নিজে বা স্ব-প্রতিষ্ঠানের প্রেরিত প্রতিনিধির আবেদনে গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশনশীট প্রদান করা হবে না।

এতে আরও বলা হয়, আঞ্চলিক কার্যালয় হতে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশনশীট গ্রহণের ক্ষেত্রে অঞ্চলের মাদ্রাসা প্রধানদের এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।

যেদিন যে জেলায় বিতরণ দেখুন ছবিতে