ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
মাদ্রাসার ৫ম ও দাখিলের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। তবে এর আগে অনলাইনে বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর। বোর্ড ফি সিস্টেমে সফলভাবে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসা প্রধানসহ সংশ্লিষ্ট সবার অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময় বিশেষ বিবেচনায় ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হলো। পরবর্তীতে আর সময় বৃদ্ধি করা হবে না।