০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নতুন লিংক, দেখুন এখানে

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর   © ফাইল ফটো

বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের নির্ধারিত গুগল ফরমে তথ্য দিতে গিয়ে জটিলতায় পড়েছিলেন অনেক শিক্ষক। একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষক আবেদন করায় সার্ভার বা ব্রাউজারজনিত সমস্যায় ফরমে প্রবেশ ও তথ্য জমা দিতে সমস্যা হয়েছিল। 

পরে আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তৃতীয় দফায় নতুন গুগল ফর্ম চালু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে তারা বলেন, ‘আজ দুপুরের দিকে বদলি আবেদনের  গুগল ফর্মের লিংকটি চালু করা হলেও সার্ভার জটিলতার কারণে কয়েক ঘণ্টার ব্যবধানে তা বন্ধ হয়ে যায়। পরে তা আপডেট বা সমস্যাগুলো সমাধান করে ফের চালু করা হয়েছে। নতুন করে দেওয়া গুগল ফর্মে বদলি প্রত্যাশি শিক্ষকরা আবেদন বা তথ্য দিতে পারবেন।’

এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত শিক্ষকদের বদলি আবেদনের জন্য প্রায় ৪২ হাজার শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত ৩০ আগস্ট থেকে এ আবেদন শুরু হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত যেসব শিক্ষকরা হার্ডকপি অধিদপ্তরে জমা দিয়েছেন তারাই শুধু অনলাইনে গুগল ফর্মে তথ্য দিতে পারবেন বলে সংশ্লিষ্টরা দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। 

বদলি আবেদনের গুগল ফরম লিংক দেখুন এখানে