১৯ আগস্ট ২০২৬, ১৩:১৭

দাখিলের কোন কোন খাতা পুনঃমূল্যায়ন হবে, ৮৩৩ পৃষ্ঠার তালিকা প্রকাশ করল বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড  © সংগৃহীত

২০২৬ সালের দাখিল পরীক্ষার খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন পড়েছে ১ লাখ ১৭ হাজার ৫৯টি। এর মধ্যে তাত্ত্বিক বিষয়ের ১ লাখ ৩ হাজার ৫০৩টি ও ব্যবহারিক বিষয়ের জন্য ১৩ হাজার ৫৫৬টি আবেদন পড়েছে। 

কোন কোন বিষয়ের খাতা পুনঃমূল্যায়ন করা হবে, তার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ৮৩৩ পৃষ্ঠার এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকা দেখুন এখানে