১৬ আগস্ট ২০২৬, ১৫:৫২

কামিল পরীক্ষার ফলাফল ঘোষণা কাল

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে অনুষ্ঠিত কামিল মাস্টার্স পরীক্ষা-২০২৪-এর ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে। এক বছর মেয়াদি এ পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে।

আজ রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপচার্যের আদেশক্রমে এ পরীক্ষার ফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে।