০৪ আগস্ট ২০২৬, ২৩:০১

আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহর ওপর হামলা

ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ  © সংগৃহীত

সরকারি মাদ্রাসা আলিয়ার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহর ওপর হামলা হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের সময় গুরুত্বর আহত হয়েছেন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, আজ বিকেলে রাজধানীর বকশীবাজারে সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

ফেসবুকে জাহিদ হোসেন সুমন নামে একজন সানাউল্লাহর আহতের কিছু ভিডিও এবং ছবি পোস্ট করে লেখেন, জামায়াত-শিবির কর্তৃক সন্ত্রাসী হামলার শিকার ছোট ভাই সানাউল্লাহর অবস্থা খুবই আশঙ্কাজনক। সবাই দোয়া করবেন।