০৪ আগস্ট ২০২৬, ১৬:৫১

আলিয়া মাদ্রাসায় শিবির-ছাত্রদলের সংঘর্ষে আহত ২

আলিয়া মাদ্রাসায় শিবির-ছাত্রদলে সংঘর্ষে আহত ২  © সংগৃহীত

রাজধানীর সরকারী মাদ্রাসা-ই আলিয়ার ছাত্র শিবিরের দুই সাথীর ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

ছাত্র শিবিরের সাথী দুজন হলেন, ইলিয়াস ও আব্দুল্লাহ মাহি। ঘটনাটি কেন্দ্র করে সরকারী মাদ্রাসা-ই আলিয়ার প্রাঙ্গনে ব্যাপক  উত্তেজনা সৃষ্টি হয়। 

ক্যাম্পাস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কটূক্তিমূলক মন্তব্যের জেরে ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে হল থেকে শিবিরের নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে। রুমে তালা দিয়ে হল বন্ধ করে রেখেছে তারা।

বর্তমানে শাখা ছাত্রশিবিরের সভাপতির নেতৃত্বে ক্যাম্পাসের আশেপাশে লাঠি সোটা ও স্টিল পাইপ নিয়ে আধিপত্য বিস্তরের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।