২২ জুন ২০২৬, ১৩:৫৩

আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড  © সংগৃহীত

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (২২ জুন) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়েছে। এটি সব কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। 

বোর্ড থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) ও পরে সৃজনশীল (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই দুই অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। 

উল্লেখ্য, দেশব্যাপী ৪৬১টি কেন্দ্রে এ বছরের আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। পরবর্তীতে ৯ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

নির্দেশনাসমূহ দেখুন এখানে