১৫ জুন ২০২৬, ১৬:০০
আলিম পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
আসন্ন আলিম পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে পরীক্ষা সংক্রান্ত ২২টি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) বোর্ডের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়েছে।
নীতিমালা দেখুন এখানে
উল্লেখ্য, দেশব্যাপী ৪৬১টি কেন্দ্রে এ বছরের আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। পরবর্তীতে ৯ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।