২১ মে ২০২৬, ২০:২২

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদানের চেক ছাড়

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর   © ফাইল ছবি

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের (মার্চ ও এপ্রিল) আর্থিক অনুদানের চেক ছাড় দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী শনিবার (২৩ মে) এর পর থেকে শিক্ষকরা টাকা তুলতে পারবেন। 

বৃহস্পতিবার (২১ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মার্চ ও এপ্রিল ২০২৬ মাসের অনুদানের সরকারি অংশের মোট চারটি চেক নির্ধারিত ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়।

এতে আরও জানানো হয়, ২১ মে সংশ্লিষ্ট স্মারকের মাধ্যমে চেকগুলো ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ২৩ মে-এর পর সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে অনুদানের অর্থ উত্তোলন করতে পারবেন।