প্রধান শিক্ষককে ‘মব সৃষ্টি করে’ পদত্যাগ পত্রে স্বাক্ষর চেষ্টা, তদন্তে মাদ্রাসা অধিদপ্তর
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার নিলখী কাছেমুর উলুম দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষককে ‘মব সৃষ্টি করে’ পদত্যাগ পত্রে স্বাক্ষর চেষ্টা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় তদন্তে নেমেছ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
আজ বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক (ঢাকা) মুর্শিদা করিম সই করা এক নোটিশে এ তথ্য জানানো গেছে।
নোটিশে বলা হয়, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার নিলখী কাছেমুর উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. গোলাম মোস্তফাকে মব সৃষ্টির মাধ্যমে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর গ্রহণের চেষ্টা এবং প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে মর্মে একটি একটি অভিযোগ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দাখিল করা হয়।
এ অবস্থায় দাখিলকৃত অভিযোগের বিষয়ে আগামী ২০ মে বেলা ১১টায় অধিদপ্তরের পরিদর্শক মুর্শিদা করিমের নিকট উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের শুনানীতে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে জানানো হয়।
নিলখী কাছেমুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি; মাদ্রাসা সুপার, সহ সুপারকে শুনানিতে উপস্থিত থাকার জন্য নোটিশে বলা হয়েছে।