১৫ মার্চ ২০২৬, ২০:৩৯
বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
ঢাকা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামী বুধবার ১৮ মার্চ ২০২৬ইং প্রকাশ করা হবে।
বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুল রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ১৮ মার্চ ২০২৬ বুধবার বেলা ১১টায় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। শিক্ষার্থীরা বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com-এ তাদের ফলাফল দেখতে পারবেন।
বেফাক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং নির্ধারিত সময়েই শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবে।