স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ২ মাসের অনুদানের চেক ছাড়
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের গত নভেম্বর ও ডিসেম্বর (২০২৫) মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। আজ ১৫ মার্চ (রবিবার) অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে এই চেক পাঠানো হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষকরা ১৫ মার্চের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক হতে তাদের পাওনা টাকা উত্তোলন করতে পারবেন। দীর্ঘদিন পর এই অনুদানের অর্থ ছাড় হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরেছে।