০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৫
মাদ্রাসা শিক্ষকদের জানুয়ারি মাসের বেতনের চেক ছাড়
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক ছাড় হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি)। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের জানুয়ারি-২০২৬ মাসের (বেতন-ভাতাদির সরকারি অংশের) ৪টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ০৫ ফেব্রুয়ারি-২০২৬ হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীগণ আজকের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জানুয়ারি-২০২৬ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।