১৬ নভেম্বর ২০২৬, ১৪:৩৮

জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ১৬ বছর পর যুবকের ১০ বছরের কারাদণ্ড

আসামি মো. সোহেল (কালো টি-শার্ট পরা), অন্যজন আরেক মামলার আসামি  © সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে ১৬ বছর পর মো. সোহেল নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছের আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

সাজা প্রাপ্ত মো. সোহেল জামালপুর সদর উপজেলার চর জালালের পাড়া গ্রামের মো. সুলতান আহম্মেদের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী  দিদারুল ইসলাম দিদাী জানান, চর জালালের পাড়া গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন তার প্রতিবেশী সোহেল। এরই ধারাবাহিকতায় ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাত ৮টার দিকে কিশোরী বাড়ি থেকে বের হলে নানা কৌশলে তাকে নিজেদের বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন সোহেল। পরে দীর্ঘ সময় কিশোরীকে বাড়িতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতে কিশোরীকে সোহেলের সঙ্গে একসঙ্গে দেখতে পান তারা।

দিদার আরো জানান, এ ঘটনায় ২০১০ সালের ২৫ ডিসেম্বর ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে জামালপুর থানায় মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষী এবং আসামিপক্ষের ২ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।