২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৭
গাজী নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় শেরেবাংলা নগর থানার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (৭৫) ও তার প্রথম স্ত্রী মোছা: মাকছুদা ইসলাম (৬৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. শামসুজ্জোহা সরকার এই রিমান্ডে আবেদনের তথ্য নিশ্চিত করেন।
এদিকে রিমান্ড বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।
তবে দুপুর দেড়টা পর্যন্ত নজরুল ইসলাম ও মাকমুদা বেগমকে আদালতে হাজির করা হয়নি। তাদের নিয়ে আদালতে পথে রওনা দেয়ার কথা জানিয়েছেন এসআই শামসুজ্জোহা সরকার।