১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

৯৯ বিচারককে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সরকারের লোগো  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের বিচারিক আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত আলাদা আলাদা ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

এসব বদলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে করা হয়েছে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ আছে।