১৯ আগস্ট ২০২৬, ১১:৩১

এনসিপির হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

এমপি আবদুল হান্নান মাসউদ  © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে ১১ দলীয় জোট থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে এ আবেদন করা হয়েছে।

আজ বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এ রিট করেন। আইনজীবী ইব্রাহিম খলিল রিট করার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও খবর: বিদেশে স্কলারশিপ: আবেদনের আগে যেসব নথি প্রস্তুত রাখবেন

ইব্রাহিম খলিল বলেন, আবদুল হান্নান মাসউদের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে তার সংসদ সদস্য পদ বাতিলের আবেদন জানিয়ে রিটটি করা হয়েছে বলে জানান তিনি।