৩০ জুলাই ২০২৬, ১৮:১৫

৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, তালিকা দেখুন এখানে

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়  © সংগৃহীত

নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে পৃথক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের তালিকা দেখুন এখানে ও সহকারী অ্যাটর্নি জেনারেলের তালিকা দেখুন এখানে

আদেশে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি-জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক Bangladesh Law Officers Order, 1972 (P.O.No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হইলো।