শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলার আসামি হাসিনাসহ ৪১ ‘হেভিওয়েট’
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আজ সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগটি দাখিল করা হয়।
এতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন পুলিশ প্রধান ও বিজিবি প্রধানসহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের ৪১ ‘হেভিওয়েট’র বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত হত্যাযজ্ঞের বিষয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে খসড়া তদন্ত প্রতিবেদন দাখিল করে।
অন্য খবর: সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের সভা
তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো বলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ‘এ পর্যন্ত নিহত ৬১ জনের তালিকা পেয়েছি। তার মধ্য থেকে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে।’