৩০ জুন ২০২৬, ১০:৪২

বিএনপির সেই প্রার্থীর প্রার্থিতা বাতিলই থাকছে, এমপি হিসেবে নিতে পারবেন না শপথ

চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরী  © টিডিসি সম্পাদিত

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। এর ফলে সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নিতে পারবেন না। ঋণখেলাপি হওয়ায় তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এলে আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে তার প্রার্থিতা বহাল থাকে। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী।

আরও পড়ুন: ঢাবির সিনেটে দুই বিরোধীদলীয় এমপিকে মনোনয়ন দেয়ার প্রস্তাব সামিনা লুৎফার

লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। এতে বলা হয়, আসলাম চৌধুরী নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।