২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১০

সরকারিভাবে চাকরির সুযোগ জর্ডানে, পদ ৬০, সরাসরি সাক্ষাৎকার ২ অক্টোবর

সরকারিভাবে ৬০ নারী মেশিন অপারেটর নিয়োগে ভাইভা আগামী ২ অক্টোবর  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জনবল নিয়োগ দেবে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি। প্রতিষ্ঠানটিতে ‘নারী মেশিন অপারেটর’ পদে ৬০ দক্ষ নারী কর্মী নিয়োগে বোয়েসেল ২৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২ অক্টোবর সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: গ্যালাক্সি  অ্যাপারেল কোম্পানি;

দেশের নাম: জর্ডান;

পদের নাম: নারী মেশিন অপারেটর;

পদসংখ্যা: ৬০টি;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: ১৩০ জেডি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন;

আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়

প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২০-৩৬ বছরের মধ্যে হতে হবে;

সাক্ষাৎকারের সময় যেসব কাজগপত্র সঙ্গে আনতে হবে—

*৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;

*মূল পাসপোর্ট, পুরোনো পাসপোর্ট থাকলে অবশ্যই মূল পাসপোর্ট;

*৩টি মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে;

*বর্তমানে চাকরির পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে);

*ভোটার আইডি কার্ডের ফটোকপি ও কলম;

আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

সাক্ষাৎকারের তারিখ ও সময়: আগামী ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল ৮টা;

সাক্ষাৎকারের স্থান: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা; 

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইট