০৬ অক্টোবর ২০২৬, ২২:৫৯

ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও সনদ

সড়ক ও জনপথ অধিদপ্তরে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © টিডিসি সম্পাদিত

ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ২৬-২০২৭ অর্থবছরে ৬ মাস মেয়াদি 'ইন্টার্নশিপ' পদে ৫ কর্মী নিয়োগে ৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সড়ক ও জনপথ অধিদপ্তর;

পদের নাম: ইন্টার্ন;

পদসংখ্যা: ৫টি;

মাসিক ভাতা: ১০,০০০ টাকা;

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা: পুরঃকৌশল বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তির নিচের দিকে বিদ্যমান আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'নির্বাহী প্রকৌশলী, সওজ, প্রশাসন ও সংস্থাপন, সড়ক ভবন, তেঁজগাও, ঢাকা (কক্ষ নম্বর-৫০৫, ব্লক-এ)' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সড়ক ও জনপথ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট