২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫০

সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্লিউতে, আবেদন ১৫ ডিসেম্বর পর্যন্ত

৭৫তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে আইএসডিবি-বিআইএসইডব্লিউতে  © সংগৃহীত

নন-আইটি ব্যাকগ্রাউন্ড এর স্নাতক ধারীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন সেক্টরের চাকরীর বাজার সার্ভে করে তদনুযায়ী কোর্সগুলো ডিজাইন করে কোর্সসমূহ পরিচালনা করে আসছে যা চাকরিক্ষেত্রে উচ্চ চাহিদাসম্পন্ন । এই প্রোগ্রামের আওতায় কোর্স ম্পন্নকারীদের ৯২ শতাংশ দেশে-বিদেশে সফলভাবে কর্মরত আছেন। প্রোগ্রামটি এখন পর্যন্ত ১৯ হাজার আইটি প্রফেশনাল তৈরি করেছে, যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

প্রসঙ্গত, আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রিতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।

বর্তমানে ৭৫তম রাউন্ডে ৬ থেকে সাড়ে ৮ মাসব্যাপী বিভিন্ন কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। এ লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এ রাউন্ডে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

সুযোগ-সুবিধা—

*প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;

*সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম;

*দেশ সেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম;

*কোর্স সম্পন্নকারীদের 'প্লেসমেন্ট সেল '-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়;

স্কলারশিপে আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন; 

*৪-বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কন্সট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

স্নাতক ও সমমানদের জন্য কোর্স—

*ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউসিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস;  

*ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউসিং এএসপি.নেট,  অ্যাঙ্গুলার এ্যান্ড রিঅ্যাক্ট;

*ওরাকল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট;

*নেটওয়ার্ক সলুশান অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন; 

*গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং;
  
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্স—

*আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট;

*নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন;

*গ্রাফিক্স, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স;

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট;

*ক্লাউড কম্পিউটিং ইউসিং ওরাকল অ্যাপেক্স;

*থ্রিডি (3D) ভিজুয়ালাইজেশন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছরের (১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;             

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৬;

স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ০১৭১৯০০৭১০৭ নম্বর যোগাযোগ করুন। 

সূত্র: আইএসডিবি-বিআইএসইডব্লিউর অফিশিয়াল ওয়েবসাইট