২০ মার্চ ২০২৬, ২০:১৩
আসমানে শাওয়ালের নতুন হেলাল
আসমানে শাওয়ালের নতুন হেলাল
বিলালো মিঠাই কোন? কোন তোবারক?
শিশুরা সেজেছে যেন হাবশি বেলাল
গাইছে আযান আজ ‘ঈদ মোবারক’!
আজ বুঝি পদ্মা ও যমুনার ঢল
বইছে সিনায় নিয়ে সুরমা-আতর
দু’হাতে কোঁচড় ভরে সেতারার দল
লুটছে কিসের জানি পরশ পাথর!
চারিদিকে কত শত দুঃখ বরিখ
সহস্র ক্ষোভ, আর রাগ-অভিমান
তবুও আজকে সব খুশিতে শরীক
ভালোবাসা বয়, বয় খুশবু-সুঘ্রাণ।
ঈদ যেন আনন্দ-খুশির স্মারক
ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক।