১৭ মার্চ ২০২৬, ০৬:৫২

সৌদিসহ মধ্যপ্রাচ্যে যেদিন হতে পারে ঈদ

প্রতীকী ছবি  © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হতে পারে—তার সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তিনি বলেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন পড়তে পারে ২০ মার্চ।

এ কারণে আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি।

২৯তম রমজানে চাঁদ দেখার সম্ভাবনা সম্পর্কে তিনি জানান, ওইদিন অর্থাৎ বুধবার আরব দেশগুলোর আকাশে অর্ধচন্দ্র দৃশ্যমান হওয়ার কোনো সম্ভাবনা নেই। [সূত্র: দ্য ন্যাশনাল]